খুব উদ্দাম গতিতে রবিন আকাশে উড়ে বিস্মিত হয়ে গেল। নিজেকে প্রথমবারের মতো ফ্লাইট সিচ্যুয়েশনে পেয়ে খুবই উদ্বেলিত হয়ে গেল সে। সে কল্পনাও করতে পারেনি যে তার সাথে এমন ঘটনা ঘটতেও পারে। প্রথমবারের মতো মাটিতে ল্যান্ডিং করার সময়, আশেপাশের মাটি বা যে সব শক্তপোক্ত সারফেস এর স্থান সেগুলো সব ভেঙ্গে গেল। অবশ্য অতটা গভীরেও যায়নি সে তাই বেশি ক্ষতি হলো না।
মনে মনে ভাবল পরেরবার থেকে নিজেকে কন্ট্রোলে রাখতে হবে। এখন যেতে হবে তার। এখন যেতে হবে তার ফার্মেসিতে।
ফার্মেসি থেকে ঔষধ নিয়ে সে বাসায় ফিরে গেল। বাবাকে ওষুধপত্র খাইয়ে দিয়ে খেতে বসলো। তার আম্মু নীরব ভাব দেখে জিজ্ঞেস করল কিরে কি হয়েছে তোর?
সে বললো না তেমন কিছু হয়নি তো।
অদ্ভুতভাবে তার ছোট বোন এবং তার মা তার দিকে তাকিয়ে আছে। হয়েছেটা কি ছেলেটার?
জীবনে যদি কারো কখনো ঝড় আসে সেটা কি সহজেই থেমে যায়? এটা নিয়ে সারাটা রাত সে চিন্তা করলো। রাতের শেষ দিকে ঘুমিয়ে গেল। সে স্বপ্নে দেখল সেই লোকটা যার সাথে তার দেখা হয়েছিল সে বলল তাকে যে, তুমি এখন থেকে নিজেকে সবসময় সাবধানে রাখবে। তোমার শক্তি যেন কেউ অন্য কারো গোচরে না যায়।
পরদিন রবিন ভার্সিটির দিকে রওনা হয়েছে। মতিঝিল কমার্শিয়াল এরিয়া এই আশেপাশে চারিদিকে জ্যাম লেগে আছে। রিক্সাতে সে বসে বসে প্রহর গুনছে। বাস থেকে নেমেছে সবে মাত্র।
রিক্সাতে ওঠার দু মিনিটে হয়নি হঠাৎ করে পাশ থেকে একটা রিকশা থেকে কে যেন চিৎকার করে তাকে ডাক দিল।
এই যে, এই যে শুনছেন।
প্রশ্ন কারীর বাক্য মানে বৃহত্তম হয়ে এসে তাকিয়ে দেখলো গত রাতের মেয়েটা।
আরে আপনি।
মেয়েটা তখন বলল আপনি জলদি আপনার রিক্সাটাকে ভাড়া মিটিয়ে দিয়ে আপনি উঠুন আপনার সাথে কথা আছে।
রবিন বলল, “কেন আমি আপনার সাথে কি করেছি? আমি তো আপনার সাথে কিছু করিনি।”
মেয়েটা বলল, “আপনি যদি এখন এই মুহূর্তে কোন কথা না বলে, আমার এখানে না উঠেন তাহলে আপনার কিন্তু খবর আছে। আমি লোক জড়ো করব।”
রবিন বুঝতে পারল অবস্থা বেগতিক। এখনই যদি না নেমে মেয়েটার রিকশায় না উঠে তাহলে কিন্তু তার খবর আছে।
রিক্সাতে ওঠা মাত্রই মেয়েটি বলল, “হ্যালো আমার নাম রিয়া।”
রবিন বলল, “আরে আপনার র আমার ও র। আমার নাম রবিন।”
মেয়েটার সাথে কথা বলে যা বুঝল রবিন মেয়েটা ইন্টারে পড়ছে। মেয়েটাও রবিনের বৃত্তান্ত শুনলো বয়স বেশি না। মাত্র ২৩।
রিয়া তাকে জিজ্ঞেস করল আচ্ছা, গতকাল রাতে কি করলেন আপনি? উড়ে গেলেন কিভাবে? আপনি কি ভাই জিন না ভুত কোনটাই না? নাকি মানুষ কোনটা?
রবিন চুপ মেরে বসে রইল।
রিয়া বলল দেখুন আমি অভয় দিচ্ছি। ভয় পাবেন না।
হঠাৎ করেই রবিন তখন সাহস পেয়ে বলল আসলে আমি কালকে একটা অদ্ভুত সমস্যার সম্মুখীন হয়েছি। পুরো ঘটনাটা খুলে বলল।
রিয়া সমস্ত ঘটনাটা শুনে বললো মাই গড আপনি কি করেছেন?
আসে আসে এরকম ঘটনা, জীবনে বহু বার আসে মানুষের।
সেদিন একটা পার্কে বসে অনেকক্ষণ ঘন্টা পর ঘন্টা তাদের কথা হল। বিকেলের টাইমটাতে রিয়া হঠাৎ করে বলল আহা আমার তো বাসায় যাওয়ার টাইম হয়েছে।
রবিন বলল আপনাকে নামিয়ে দেই।
রিয়া বলল, “নামিয়ে দিই মানে কি? এটা কোন ধরনের কথা? আপনার কি প্রাইভেট জেড আছে নাকি হেলিকপ্টার?”
রবিন বলল, “আমি নিজেও তো একটা হেলিকপ্টার। আসুন না আমার পিঠে চড়ুন।”
রিয়া বলল, “কোথা থেকে উঠবেন? আমার তো সমস্যা নেই। সমস্য হবে আপনার।”
রবিন বলল, “ আমার সাথে আসুন।”
রিয়া এবং রবিন দুজন একটু ঝোপের আড়ালে গিয়ে দাঁড়ালো। হঠাৎ করে রবিন বলল, “উঠুন!”
রিয়া রবিনের পিঠে চলল। প্রচন্ড বাতাসের গর্জন করে রবিন উড়ে চলে গেল রিয়াদের বাড়ির সম্মুখে। মাত্র দু মিনিটে পৌছে গেছে।
রাতে কথা হবে, বলে রিয়া রবিনের দিকে মুগ্ধতার দিকে তাকালো। রবিন ও বললো, ঠিক আছে।
দুজনের ফোন নাম্বার তো আগেই নেওয়া হয়েছে। রবিন রিয়ার কাছ থেকে বিদায় নিয়ে বাড়ির দিকে রওনা হলো।
________________________________________
Robin was astounded as he soared through the sky at a breakneck speed. Finding himself in a flight situation for the first time, he felt exhilarated. He had never imagined such an event could ever happen to him. When he landed on the ground for the first time, the surrounding soil and hard surfaces shattered upon impact. However, he hadn't descended from too great a height, so the damage was minimal.
He thought to himself that he must keep himself under control next time. Now, he had to go; he had to get to the pharmacy.
After getting the medicine from the pharmacy, he returned home. He fed his father the medicine and sat down to eat. Seeing his silent demeanor, his mother asked, "What’s wrong? What happened to you?"
He replied, "No, nothing really happened."
His younger sister and mother were staring at him strangely. What had happened to the boy?
If a storm enters someone's life, does it settle easily? He spent the entire night thinking about this. Toward the end of the night, he fell asleep. In his dream, he saw the man he had met earlier, who told him, "Keep yourself cautious from now on. Do not let your power be noticed by anyone else."
The next day, Robin set off for his university. In the Motijheel Commercial Area, there was traffic congestion all around. He was counting the moments sitting in a rickshaw, having just gotten off a bus.
Not even two minutes had passed since he boarded the rickshaw when someone suddenly shouted from a passing rickshaw, calling out to him.
"Hey! Hey, excuse me!"
Startled by the caller's voice, Robin looked up and saw the girl from last night.
"Oh, it's you!"
The girl then said, "Pay off your rickshaw fare quickly and get in here. I need to talk to you."
Robin asked, "Why? What did I do to you? I haven't done anything to you."
The girl said, "If you don't get in here right this moment without saying a word, you'll be in trouble. I'll gather a crowd."
Robin realized the situation was critical. If he didn't get off and join her in her rickshaw immediately, he would be in trouble.
As soon as he got into the rickshaw, the girl said, "Hello, my name is Riya."
Robin replied, "Hey, both our names start with 'R'. My name is Robin."
Talking to her, Robin gathered that she was a college student. Riya also heard Robin's details; he wasn't very old, only 23.
Riya asked him, "So, what did you do last night? How did you fly away? Are you a Jinn, a ghost, or neither? Are you even human?"
Robin sat in silence.
Riya said, "Look, I’m reassuring you. Don't be afraid."
Suddenly gaining courage, Robin said, "Actually, I faced a strange problem yesterday." He explained the whole incident.
After hearing the entire story, Riya said, "My God, what have you done?"
Events like this happen many times in a person's life.
That day, they sat in a park and talked for hours. In the late afternoon, Riya suddenly said, "Oh, it's time for me to go home."
Robin said, "Let me drop you off."
Riya asked, "What do you mean 'drop me off'? What kind of talk is that? Do you have a private jet or a helicopter?"
Robin replied, "I am a helicopter myself. Come, climb on my back."
Riya said, "Where will you take off from? I don't have a problem, but you might."
Robin said, "Come with me."
Riya and Robin went behind some bushes. Suddenly, Robin said, "Get on!"
Riya climbed onto Robin's back. With the roar of a powerful wind, Robin flew away and arrived in front of Riya's house. They reached in just two minutes.
"We'll talk at night," Riya said, looking at Robin with admiration. Robin replied, "Alright."
They had already exchanged phone numbers. Robin bid farewell to Riya and headed home.